,

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল, সম্পাদক সেলিম

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারী) ১ম অধিবেশনে সকাল ১১ টার দিকে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব দানিউল হক মোল্লার পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী তালুকদার প্রমুখ।

সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিলরা ব্যালটে ভোট দিয়ে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। এতে মোট ভোটার ছিলেন ৩৬৮ জন। আর ভোট পড়েছে ৩৬৪ টি, বাতিল ভোট ২ টি।

হেলাল উদ্দিন সভাপতি পদে ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম সভাপতি প্রার্থী সেখ মো. আসাদ উদ্দিন পবলু পেয়েছেন ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সেলিম আহমেদ ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দানিউল হক মোল্লা পেয়েছেন ১৩৯ ভোট।

সুন্দর ও উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় কাউন্সিলররা তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে পেরে উচ্ছাস প্রকাশ করেন।

প্রসঙ্গত, আগামী ২৮ শে ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। জেলা আওয়ামী লীগের সম্মেলনের পূর্বেই মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন উপজেলা, পৌর আওয়ামী লীগের কাউন্সিল ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এমনটা জানানো হয়েছে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না