,

বাংলাদেশসহ আরও ৮ দেশের গৃহকর্মী নেবে সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশসহ আফ্রিকা ও এশিয়ার আটটি দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নেবে সৌদি আরব। এক কর্মকর্তার বরাতে গালফ নিউজ এমন খবর দিয়েছে। নতুন করে গৃহকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দেশটি।

আরবি সংবাদমাধ্যম আল ইকতিসাদিয়াহ’কে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামিদ জানিয়েছেন, নতুন করে আরও আট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। এর আগে আরও ৮টি দেশের ওপর এই অনুমতি দেয়া হয়। ফলে এখন মোট ১৬টি দেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি আরব।

নতুন অনুমোদনের কারণে যে ১৬ দেশ সৌদি আরবে গৃহকর্মী নিয়োগ দিতে পারবে সেগুলো হলো- বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, নাইজার, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, এরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি এবং কেনিয়া।

যথা সময়ে গৃহকর্মীদের বেতন না দেয়া, জোর করে তাদের পাসপোর্ট আটকে রাখাসহ বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে সে বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছেন আল হামাদ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য