,

পুঁজিবাজারে সাকিবের মোনার্ক হোল্ডিংয়ের লেনদেন শুরু মঙ্গলবার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংয়ে লেনদেনের উদ্বোধন করা হবে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি)। এদিন থেকেই এই ব্রোকারেজ হাউজে শেয়ার কেনা-বেচা শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আইটি প্রধান রাইসুল হাসান।

সোমবার (৩১ জানুয়ারি) তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে মোনার্ক হোল্ডিংয়ে লেনদেন উদ্বোধন করা হবে।

এরই মধ্যে অনুমোদন পাওয়া সাকিব আল হাসানের ব্রোকারেজ হাউজকে স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তিন ডিজিটের আইডি এবং ছয় ডিজিটের নম্বর দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর ৫৫টি ব্রোকারেজ হাউজ বা ট্রেককে (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) লাইসেন্স দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

গত ২০ জানুয়ারি আরও তিনটি ব্রোকারেজ হাউজ অনুমোদন পাওয়ায় এখন এ তালিকা বেড়ে হয়েছে ৫৮টি। এতে ডিএসই’র সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ বা ট্রেকের সংখ্যা দাঁড়াচ্ছে ২৮৩টিতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী