,

রংপুর বিভাগে করোনা পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি,ভেঙ্গেছে অতীতের সব রেকর্ড

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণের হার অতীতের সব রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৩১ শতাংশে। সরকারি বিধি নিষেধ না মানায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে রংপুরের সচেতন মহল। তারা অতিদ্রুত এই পরিস্থিতি উত্তরণে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে করোনা সংক্রমণের হার কমানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার প্রায় ৫৩ দশমিক ৩১ শতাংশ। এক দিন আগে ছিল ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ৮৪৬ জনের জনের পরীক্ষা করে ৪৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৯৬৭ জনের দেহে করোনা পরীক্ষা করে ৫৮ হাজার ৯০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৭৯০ জন।
এদিকে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন জেলার হাসপাতালে ৮৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে সাধারণ বেডে ৬৫ জন, আইসিইউ বেডে ১৪ জন এবং এইচডিইউ বেডে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের প্রায় অর্ধেক দিনাজপুরে। দিনাজপুর হাসপাতালে ৩৭ রোগী চিকিৎসা নিচ্ছেন।

রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও বিভাগের ৮ জেলায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৭৭৮ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যু না হলেও এপর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ২৫৫ জনের।এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন। তিনি জানান, রংপুর বিভাগে শনাক্তের হার এটাই সর্বোচ্চ। ভবিষ্যতে সংক্রমণ নিয়ন্ত্রণে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ জাতীয় আরও খবর

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে জান্তার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫০, জাতিসংঘের তীব্র ক্ষোভ

সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ পেলেন ফেরদৌস আহমেদ মিষ্টি

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী