,

শীতের প্রকোপ : আগুনের উত্তাপ নিতে গিয়ে এক মাসে ˜গ্ধ অর্ধশতাধিক

news-image

রংপুর ব্যুরো : রংপুর অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। কনকনে শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুনের উত্তাপ নিয়ে গিয়ে দগ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। গত একমাসে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় অর্ধশত মানুষ। মারা গেছেন তিনজন। এতে ছিন্নমূল মানুষের দুর্দশাও বেড়েছে।

রংপুর আবহাওয়া অফিস জানায়, রোববার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। শুক্রবার ছিল ৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) সূত্রে জানা গেছে, শীতের হাত থেকে বাঁচতে আগুনের উত্তাপ নিতে গিয়ে একমাসে প্রায় অর্ধশত মানুষ আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু। এ পর্যন্ত রমেক হাসপাতালে দগ্ধ অবস্থায় চিকিৎসা নিতে আসা ৩ জন নারী মারা গেছেন। রবিবার রমেক হাসপাতালে শীতজনিত ১৮ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন।

এছাড়াও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে শীতের কারণে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগের প্রকোপ। গত কয়েকদিনের তুলনায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।এদিকে কুয়াশা ও শীতের কারণে আলু ক্ষেতে লেটব্রাইট রোগের দেখা দিয়েছে। বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। ক’দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষজন। প্রচ- শীতে হাঁস-মুরগি ও গরু-ছাগল নানা রোগে আক্রান্ত হচ্ছে।

রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, রবিবার রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এ ধরনের আবহাওয়া আরও দু-একদিন থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে জান্তার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫০, জাতিসংঘের তীব্র ক্ষোভ

সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ পেলেন ফেরদৌস আহমেদ মিষ্টি

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী