,

সেই ভারতের কাছে হেরে বাংলাদেশের যুবাদের বিদায়

news-image

অনলাইন ডেস্ক : ব্যাটারদের ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশকে।

অ্যান্টিগায় শনিবার বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ভারতের যুবারা। ২০২০ সালে এই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ৩৭.১ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায়।

শুরু থেকেই পথ হারা ছিল বাংলাদেশ। মাত্র ১৪ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা তারা সামাল দিতে পারেনি। ৫৬ রানে ৭ উইকেট হারিয়ে এক শর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। অষ্টম উইকেটে মেহরব হাসান ও আশিকুর জামান ৫০ রান যোগ করলে দলের স্কোর এক শ ছাড়ায়।

মেহরব ৪৮ বলে ৩০ রান করেন ৬ চারে। আশিকুর ২৯ বলে ১৬ রান করেন ১ চারে। আইচ মোল্লার ব্যাট থেকে এসেছে ৪৮ বলে ১৭ রান।

ভারতের পক্ষে রবি কুমার সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন ভিকি অস্তওয়াল।

টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা ফুটে উঠেছে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯৭ রানে অল আউট হয়ে ৭ উইকেটে হেরেছিল। পরে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। যেখানে ছিল বোলারদের বড় ভূমিকা। এদিন তো লড়াই করার মতো পুঁজিই পেল না বোলাররা।

তবু লক্ষ্য তাড়া করতে নামা ভারতকে শুরুতেই একটা ধাক্কা দেয় বাংলাদেশ। স্কোর বোর্ডে কোনো রান যোগ না করতেই উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। ফেরান হারনুর সিংকে (০)।

তবে দ্বিতীয় উইকেটে শাইক রাশেদকে নিয়ে ধাক্কাটা বেশ ভালোভাবেই সামাল দেন ওপেনার অংকৃশ রঘুবংশী। ৭০ রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচ থেকে দেন দুজন।

২০তম ওভারের শেষ বলে ৬৫ বলে ৪৪ রান করা রঘুবংশীকে ফিরিয়ে জুটি ভাঙেন রিপন মন্ডল। নিজের পরের ওভারে তুলে ৫৯ বলে ২৬ রান করা রাশেদকে। এরপর আরো দুই বার তিনি আঘাত হেনেছেন ভারত শিবিরে। কিন্তু সেটা শুধু বাংলাদেশের সমর্থকদের আক্ষেপই বাড়িয়েছে।

ভারত অধিনায়ক যশ ধুল ২৬ বলে অপরাজিত ২০ রানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন কৌশল তাম্বে। দারুণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন ভারতের রবি কুমার।

ফাইনালে ওঠার পথে বুধবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। অন্য সেমিফাইনালে আফগান যুবাদের বিপক্ষে খেলবে ইংল্যান্ডের যুবারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী