,

আমেরিকার বঙ্গ সম্মেলনের শুভেচ্ছাদূত চিত্রনায়ক শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : বহির্বিশ্বে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসব বঙ্গ সম্মেলনে বাংলাদেশের শুভেচ্ছাদূত হয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। চলতি বছরের ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে নগরী লাস ভেগাসে বসছে এ আসর।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে এক রেস্তোরাঁয় শাকিব খানের সঙ্গে সম্মতি স্বাক্ষর হয়। এতে আয়োজক সংগঠন সিএবি’র পক্ষে স্বাক্ষর করেন বঙ্গ সম্মেলন ২০২২’র আহ্বায়ক মিলন আওন। ফলে বঙ্গ সম্মেলনের ইতিহাসে প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শাকিব খান। অনুষ্ঠানে সম্মেলনের বাংলাদেশ আউট রিচের পক্ষে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান সাকী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ। আর এই সংগঠনের অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের পুরোনো এই বাংলা ভাষাভাষী সম্মেলন।

শাকিব খান বলেন, ‘এর আগে কয়েকবার বঙ্গ সম্মেলনে আসার কথা থাকলেও সময় সুযোগ না হওয়ায় আসা হয়নি। এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আমাকে বাংলাদেশ আউট রিচ ব্রান্ড অ্যাম্বাসেডর করায় আমি আনন্দিত। আমি আশা করি, জুলাই মাসে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা বঙ্গ সম্মেলনে অংশ নেবেন।’

প্রতিবছর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে এই আসর অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর লাস ভেগাসের এই আয়োজনে কয়েকটি পর্বে বাংলাদেশকে উপস্থাপন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য