,

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ রোববার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী এ পুরস্কার পাচ্ছেন। অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধন অনষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

পুরস্কার বিজয়ীরা হলেন- আসাদ মান্নান ও বিমল গুহ (কবিতা), ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী (কথাসাহিত্য), হোসেনউদ্দীন হোসেন (প্রবন্ধ/গবেষণা), আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদ), সাধনা আহমেদ (নাটক), রফিকুর রশিদ (শিশু সাহিত্য), পান্না কায়সার (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), হারুন-অর রশিদ (বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা), শুভাগত চৌধুরী (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ কাহিনি) এবং আমিনুর রহমান সুলতান (ফোকলোর)।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের