রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে একটি মানুষও দরিদ্র থাকবে না : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে একটি মানুষও দরিদ্র থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমরা সেই দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছি। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন- এ দেশে কোনো মানুষ ভিক্ষাবৃত্তি করবে না। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। দেশে একটি মানুষও দরিদ্র থাকবে না। মাঠ প্রশাসনকে এসব বিষয়ে ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দায়িত্বও বেড়েছে।

মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে তিনি বলেন, শহিদ পরিবার কিংবা মুক্তিযোদ্ধা পরিবার অথবা গণহত্যার শিকার পরিবার ভিক্ষা করে জীবন নির্বাহ করবে, তা আমি দেখতে চাই না। এ বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ডিসিদের উদ্দেশে বক্তৃতা করছেন সরকারপ্রধান।

এর মধ্যে প্রথম দিন ৭, দ্বিতীয় দিন ৮ এবং তৃতীয় দিন থাকবে ১০টি অধিবেশন। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে ডিসিদের অধিবেশনগুলোও ভার্চুয়ালি হবে।

অন্যান্য বছর জেলা প্রশাসকদের নিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সম্মেলন হলেও করোনার কারণে এবার জেলা প্রশাসক সম্মেলন হচ্ছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর পর এ সম্মেলন হচ্ছে। এবার ডিসি সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী