,

আয়ারল্যান্ডের কোচ হলেন মালান

news-image

অনলাইন ডেস্ক : তিন বছরের জন্য আয়ারল্যান্ডের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হেনরিখ মালান। আশা করা হচ্ছে, আগামী মার্চ থেকে আইরিশদের দায়িত্ব নেবেন এই দক্ষিণ আফ্রিকান। কোচ গ্রাহাম ফোর্ডের স্থলাভিষিক্ত হলেন মালান।

আইরিশদের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর ৪০ বছর বয়সী কোচ বলেন, ‘আয়ারল্যান্ডের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া খুবই সম্মানজনক।’

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার লেভেল-৩ কোচিং সনদ রয়েছে মালানের। ১১ বছর নিউজিল্যান্ডে কোচিং করিয়েছেন তিনি। তার মধ্যে কিউই জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবেও দায়িত্বে ছিলেন মালান।

এছাড়া নিউজিল্যান্ডের-এ দলের প্রধান কোচও ছিলেন তিনি। সিনিয়র দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনেও দেখা গেছে মালানকে।

দ. আফ্রিকায় ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। নিউজিল্যান্ডে ১১ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা আছে মালানের।

আসন্ন মাসে কোচিং ও সাপোর্ট স্টাফদের নিয়োগ দেওয়ার আশা করছে ক্রিকেট আয়ারল্যান্ড।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী