,

রাতের তাপমাত্র কমেছে,শীত আরও বাড়বে

news-image

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্র কমেছে। শৈত্যপ্রবাহ শুরু হয়েছে মৌলভীবাজার ও পঞ্চগড়ে। রাজধানীর আকাশেও দেখা গিয়েছে ঘন কুয়াশা।

দেশের উত্তরাঞ্চলে বছরের প্রথম দিনে শীতের পাশাপাশি কুয়াশা বেড়ে গেছে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন এলাকায় রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আরও কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে আরও শীত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ কুয়াশা আগের দিনের তুলনায় আরও বাড়তে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। যশোর–চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আগামী কয়েক দিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে দিনে রোদ বাড়তে শুরু করেছে। আর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে আরও কিছু অঞ্চলে।

এদিকে মেঘ সরে গিয়ে রোদ বেড়ে যাওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে এসেছে। ফলে দিনে ঠান্ডা বাতাসের প্রবাহ বেড়ে গেছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি