,

কুড়িল থেকে বাণিজ্যমেলা পর্যন্ত চলবে ৩০ বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো রাজধানীর পূর্বাচলে বসতে যাচ্ছে ২০২২ সালের বাণিজ্যমেলা। নবনির্মিত ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি থেকে শুরু হবে এ মেলা। আগতদের সুবিধার্থে কুড়িল ফ্লাইওভার থেকে মেলা পর্যন্ত চলবে বিআরটিসির বাস।

এসব বাসের ন্যূনতম একটা ভাড়া থাকবে। এতে সহজেই কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মেলাতে যেতে পারবেন দর্শনার্থীরা।

কুড়িল থেকে বাণিজ্যমেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, কুড়িল ফ্লাইওভার থেকে মেলা প্রাঙ্গণের দূরত্ব অনেক। তবে যাতায়াতের জন্য যানবাহনের সংখ্যা কম। কুড়িল থেকে গাউছিয়া পর্যন্ত কিছু বিআরটিসি বাস চলাচল করলেও তা পর্যাপ্ত নয়। ফলে মেলা প্রাঙ্গণে যাতায়াত কষ্টসাধ্য জনসাধারণের জন্য। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বাণিজ্যমেলাকে কেন্দ্র করে কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের মেলাকেন্দ্রে বিআরটিসির বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মাসব্যাপী এই রুটে বিআরটিসির ৩০টি বাস চলাচলের জন্য চিঠি দিয়েছিলো রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। পরে বিটিআরসির পক্ষ থেকে তার অনুমোদন দেওয়া হয়।

ইপিবি’র সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী জাগো নিউজকে বলেন, মেলাকে কেন্দ্র করে বিআরটিসির ৩০টি বাস থাকবে। তবে বিআরটিসির চেয়ারম্যান বলেছেন প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি