,

৪ মণ খেজুরের পাটালিতে ২ মণই চিনি!

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : ভেজাল মিশিয়ে খেজুরের পাটালি তৈরির দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে তিনজনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে পাটালি তৈরি করার দায়ে হরিরামপুরের ঠাকুরপাড়া গ্রামের সেন্টু মিয়াকে আট হাজার টাকা, হাঁপানিয়া গ্রামের রমজান মিয়াকে চার হাজার টাকা এবং মজনু মিয়াকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভেজালের বিষয়টি স্বীকার করে ঠাকুরপাড়া গ্রামের সেন্টু বলেন, ‘অর্ধেক রস আর অর্ধেক চিনি দিয়ে আমরা পাটালি তৈরি করছি। আজ ৮০ কেজি চিনি আর রস দিয়ে চার মণ পাটালি তৈরি করেছি।’

অভিযানের বিষয়ে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ভেজাল পাটালি তৈরির দায়ে উপজেলার তিনজনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে তারা খেজুরের পাটালি তৈরি করছিলেন।

অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি