,

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৯ জন ও বেসরকারি হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি হন।

একদিনে ভর্তি ২৪ জনের মধ্যে রাজধানী ঢাকার সরকারি হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।

চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর) দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ২৮ হাজার ৩২৩ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ১০৬ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য