,

মুক্তিযোদ্ধাদের স্মরণে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। এসময় একাত্তরে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি, সব বীরাঙ্গনা ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যের বীরত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন নরেন্দ্র মোদি।

টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, (বাংলাদেশের) ৫০তম বিজয় দিবসে আমি মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সদস্যদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করছি। আমরা একসঙ্গে অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়েছি এবং পরাজিত করেছি।

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপ্তি এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে সস্ত্রীক ঢাকা সফরে এসেছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার এই সফর প্রত্যেক ভারতীয়র কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও টুইটারে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিরোধী দল কংগ্রেসও।

বাংলাদেশ জার্নাল/এমএম

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য