,

সোভিয়েত পতনের পর অর্থাভাবে ট্যাক্সি চালাতেন পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোভিয়েত ইউনিয়নের পতনের পর চরম আর্থিক সংকটে পড়েছিল লাখ লাখ মানুষ। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাদের মধ্যে একজন। সংসারের অর্থকষ্ট দূর করতে সেসময় ট্যাক্সিও চালিয়েছেন তিনি। সম্প্রতি একটি ডকুমেন্টারি ফিল্মের জন্য দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পুতিন নিজেই।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, কখনো কখনো আমার বাড়তি রোজগারের প্রয়োজন হতো। তখন গাড়ি চালাতাম। কখনো প্রাইভেট ড্রাইভার হিসেবে গাড়ি চালিয়ে অর্থ কামাই করতাম। সেই পরিস্থিতি অপ্রীতিকর হলেও এটিই সত্য।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া নিয়ে পুতিন অনেকবারই নিজের পরিতাপের কথা জানিয়েছেন। তার মতে, অধিকাংশ নাগরিকের কাছেই সেটি দুঃখজনক ঘটনা। রুশ প্রেসিডেন্ট একবার সোভিয়েত ইউনিয়নের পতনকে ‘বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয়’ বলে দাবি করেছিলেন।

একসময় সোভিয়েত নিরাপত্তা সংস্থা কেজিবির এজেন্ট ছিলেন ভ্লাদিমির পুতিন। নব্বই দশকের গোড়ার দিকে তিনি সেন্ট পিটার্সবার্গের মেয়র আনাতোলি সোবচাকের অফিসে কাজ করেছেন।

পুতিনের দাবি, ১৯৯১ সালের আগস্টে সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে অভ্যুত্থানের পর তিনি কেজিবি থেকে পদত্যাগ করেছিলেন। ওই অভ্যুত্থানের পরই সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল।

সোভিয়েতের পতনের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন। দেশটির সঙ্গে এখন রাশিয়ার বিরোধ তুঙ্গে। সম্প্রতি ইউক্রেন সীমান্তে প্রচুর সেনাসমাবেশ করেছে রাশিয়া। অনেকের ধারণা, পুতিন ইউক্রেন দখল করতে চান। তিনি আবারও সোভিয়েত ইউনিয়ন গঠন করতে চাইছেন।

অবশ্য পুতিন বলেছেন, ইউক্রেন বা অন্য দেশ উসকানি না দিলে তিনি কখনোই কোনো প্রতিবেশীকে আক্রমণ করবেন না।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড