,

তাপমাত্রা কমছেই, বাড়ছে শীতের প্রকোপ

news-image

নিজস্ব প্রতিবেদক : অগ্রহায়ণের শেষে দিন ও রাতের তাপমাত্রা কমছেই। বাড়ছে শীতের প্রকোপ। আগামী তিনদিন সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। এছাড়া দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ১৩ ডিগ্রি সেলসিয়াস। এসময়ে ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আরিফ হাসান জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত