,

বাবার শখ, তাই হেলিকপ্টারে বউ আনলেন ছেলে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাবার ইচ্ছে ছিল বাড়িতে ছেলের বউকে আনবেন হেলিকপ্টারে। সেই স্বপ্ন পূরণ করেছেন ছেলে। আজ রোববার ময়মনসিংহ থেকে হেলিকপ্টারে বউ নিয়ে ফিরেছেন টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বাউসাইদ গ্রামে কৃষক রাসেল।

রাসেল ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে। আড়াই মাস আগে তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মুন্নু খাঁর মেয়ে মিতু আক্তারকে বিয়ে করেন। তবে রোববার আনুষ্ঠানিকভাবে নতুন বউকে নিজের বাড়িতে নিয়ে আসেন।

এদিকে, প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টারে করে নববধূ আসার খবরে পরিবেশ ছিল উৎসবমুখর। তাদের দেখতে ভিড় জমান এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ উপস্থিত ছিল সেখানে।

কনে মিতু আক্তার বলেন, ‘কখনও কল্পনা করিনি হেলিকপ্টারে করে শ্বশুরবাড়ি যাব। আমি খুব খুশি।’ বর রাসেল মিয়া বলেন, বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারটি ভাড়া করি।

নিরাপত্তার দায়িত্বে থাকা টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মুন্সি জানান, বরপক্ষ নিরাপত্তার জন্য এক সপ্তাহ আগে আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট

গাজীপুরে ইবনে সিনা কারখানায় আগুন, কাজ করছে ৬ ইউনিট

কক্সবাজারে রিসোর্টের টয়লেটে মিলল ৪ মরদেহ, নিহত ১০

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫, একই পরিবারের ৪ জন

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ