,

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল ২৩ বরযাত্রীর

news-image

অনলাইন ডেস্ক : বন্যার পানিতে ডুবে থাকা সেতু পার হওয়ার সময় বাস নদীতে পড়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজন শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে কেনিয়ার পূর্বাঞ্চলের কিতুই কাউন্টিতে। বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

স্থানীয় সময় গতকাল শনিবার সকালে দেশটির রাজধানী নাইরোবি থেকে ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। এক টুইট বার্তায় দেশটির কিতুই কাউন্টির গভর্নর চ্যারিটি এনগিলু এ তথ্য নিশ্চিত করেছেন।

গভর্নরের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে। বাসটি ডুবে যাওয়ার পর সেখান থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ রোববারও উদ্ধারকাজ চলবে বলে জানানো হয়েছে। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, এই ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন দেশটির ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য