,

বৃষ্টি থামায় শুরু হচ্ছে খেলা, সেশনের সময় নির্ধারণ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সকাল থেকে সারা দেশের ন্যায় মিরপুরেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি। আবহাওয়া খারাপ থাকায় দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও বিলম্ব হয়েছে বেশ। আজ রোববার সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা এখন শুরু হবে বেলা ১১টা ২০ মিনিটে। ইতিমধ্যে বৃষ্টি থেমে গেছে, মাঠকর্মীরা মাঠ থেকে কভার তুলে নিয়েছেন।

রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করবে পাকিস্তান। বৃষ্টির কারণে সেশনের সময় কমিয়ে আনা হয়েছে।

প্রথম সেশন ১১টা ২০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থাকবে। এরপর ৪০ মিনিট লাঞ্চের বিরতির পর আবারও ১টা ১০ থেকে ৩টা ১০মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশনের খেলা চলবে। চা বিরতি ২০ মিনিট দিয়ে দিনের তৃতীয় সেশন শুরু হবে সাড়ে তিনটায় যা শেষ হবে বিকেল ৫টা।

এর আগে গতকাল শনিবার প্রথম দিনের খেলাতেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সবচেয়ে বড় বাধা ছিল আলোর স্বল্পতা। ফ্লাড লাইট দিয়ে দুই সেশন চালিয়ে নেওয়া সম্ভব হলেও তৃতীয় সেশন আর মাঠে গড়ায়নি। পরে মাঠে থাকা আম্পায়ার্সদের সিদ্ধান্ত অনুযায়ী, দিনের ৩৩ ওভার বাকি থাকতেই দিনের সমাপ্তি টানা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী