,

উইঘুর নির্যাতনে শীর্ষনেতার হাত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ওপর অকথ্য নির্যাতনের সঙ্গে চীনের শীর্ষ নেতারাও জড়িত রয়েছেন। এমনকি দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংসহ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা এই নির্যাতনের পেছনে রয়েছেন বলে একটি ফাঁস হওয়া নথিতে জানা গেছে। গতকাল সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে।

ফাঁস হওয়া নথিতে যাদের ভাষ্য যোগ করা হয়েছে, তাদের কথা বিশ্লেষণ করে পর্যবেক্ষক মহল জানিয়েছে, উইঘুরদের জোরপূর্বক শ্রম, অন্তরীণ করে রাখাসহ নানা নির্যাতনের পেছনে চীনা নেতাদের সায় রয়েছে। যদিও চীন সবসময় এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

বিবিসির খবরে বলা হয়, এ সংক্রান্ত কিছু নথি পূর্বেও প্রকাশ হয়েছিল; কিন্তু এবারই প্রথম পূর্ণাঙ্গ বিবরণ সামনে এসেছে। এর আগে সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে উইঘুর ট্রাইব্যুানালে এ সংক্রান্ত নথি পেশ করা হয়। ‘জিনজিয়াং পেপারস’ নামে ওই নথিতে বলা হয়েছে- উইঘুর অধ্যুষিত জিনজিয়াংয়ে ইউঘুরসহ অন্যান্য মুসলিদের ওপর যে নির্যাতন করা হয়ে থাকে তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং কমিউনিস্ট পার্টির অন্য নেতৃবৃন্দ সরাসরি জড়িত রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য