,

বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের নৈশকোচের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বার) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ছয় যাত্রীসহ চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

এ সময় ঘটনাস্থলে তিনজন ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুইজন মারা যান। পরে বগুড়া নেয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় পথচারীসহ আরও দুইজন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাসটি আটক করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য