,

ঘুমের সমস্যা করোনার চেয়েও মারাত্বক ঝুঁকিপূর্ণ

news-image

অনলাইন ডেস্ক : শরীর সুস্থ রাখতে ঘুম জরুরি। অনেকে ঠিকমতো ঘুমাতে পারেন না। নানা দুঃশ্চিন্তা ঘুমের ব্যাঘাতের কারণ হয়ে দাঁড়ায়। তাদের মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ছাড়াও নানা সমস্যা দেখা দেয়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ঘুমের ব্যাঘাতজনিত সমস্যা করোনার চেয়েও মারাত্বক ঝুঁকিপূর্ণ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার ফলাফলে বলা হয় ঘুমের ব্যাঘাতজনিত শ্বাসপ্রশ্বাস এবং অক্সিজেনের ঘাটতি হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি ৩১ শতাংশ বাড়িয়ে দেয়। এটি করোনার চেয়ে আরও খারাপ পরিস্থিতি তৈরি করে। গবেষণার ফলাফল ‘জামা নেটওয়ার্ক ওপেন’-এ প্রকাশিত হয়েছে।

ক্লিভল্যান্ড ক্লিনিকের ‘স্লিপ ডিজঅর্ডার রিসার্চ’-এর পরিচালক ডা. মেহেরা বলেন, কোভিড-১৯ চলমান এবং মানুষ থেকে মানুষে ছড়ায়। কে বেশি অসুস্থ হবে তার অনুমান করা আমাদের জন্য কঠিন। এ গবেষণা ঘুমের ব্যাঘাতজনিত সমস্যা ও করোনার প্রভাব নিয়ে আমাদের বোঝাপড়া বাড়িয়ে দিয়েছে।

গবেষকরা কিভল্যান্ড ক্লিনিকের কোভিড-১৯ গবেষণা নিবন্ধ ব্যবহার করেছেন, যেখানে কোভিড টেস্ট করা ৩ লাখ ৬০ হাজার রোগীর তথ্য ছিল। এর মধ্যে ৫ হাজার ৪০০ জনের ঘুমের পরিস্থিতি রেকর্ড করা হয়। রোগের তীব্রতা অনুসারে ঘুমের ব্যাঘাতজনিত সমস্যা ও কোভিডের কারণে সৃষ্ট ফলাফল মূল্যায়ন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়