,

রাজশাহী মেডিকেলে আরও দুজনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজন মারা গেছেন। বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেকে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চাপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন।

এছাড়া রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। সন্দেহজনক রোগী আছেন ২৮ জন, করোনা আক্রান্ত আটজন ও উপসর্গে ভর্তি আছেন ১০ জন।

রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ৭৯ জনের নমুনা পরীক্ষায় তিনজন শনাক্ত হয়েছেন। অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ছয়জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়