,

অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।

সোমবার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

আটক ব্যক্তির নাম মো. ইউনুছ (২৮)। তিনি একই ক্যাম্পের ব্লক আই, শেড, ৫৫৩/০৩-০৪ বাসিন্দা সৈয়দ আহাম্মদের ছেলে।

এসপি তারিকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এপিবিএন পুলিশ আই ব্লকে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মো. ইউনুছকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি দেশীয় ওয়ান শুটারগান (এলজি) জব্দ করা হয়।

এসপি তারিকুল আরও জানান, মো. ইউনুছ ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাকে অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর