,

যে তিন সময়ে পানি পান করলেই বিপদ!

news-image

নিউজ ডেস্ক : শরীর সুস্থ রাখতে চাইলে প্রতিদিন নিয়ম করে পানি পান করতেই হয়। সারা দিনে দুই লিটারের কম পানি খেলে শরীর শুকিয়ে যেতে পারে। সবচেয়ে ভালো হয় যদি আপনি দিনে তিন-চার লিটার পানি পান করতে পারেন।

কিন্তু ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বেশি করে পানি পান করুন তবে, সব সময়ে যে পানি পান করতে হবে তা কিন্তু নয়, কিছু কিছু সময়ে মোটেই পানি পান করতে নেই।

প্রতিবেদনে তিনটি সময়ের কথা তারা উল্লেখ করেছে। ওই তিন সময়ে একদম পানি পান করা যাবে না।

ঝাল খাওয়ার পরে

খাবার খাওয়ার সময়ে ঝাল লাগলে অনেকেই পানি পান করেন। বিশেষ করে শিশুদের ঝাল লাগলেতো তাদের পানি খাইয়ে দেওয়াই হয়। কিন্তু এটি ঠিক কাজ নয়। খাবারের যে উপাদানের কারণে ঝাল লেগেছে, সেটি এর ফলে গোটা পেটে ছড়িয়ে পড়ে। এতে হজমের সমস্যা হয়। অন্ত্রের অন্য সমস্যাও হতে পারে। ঝাল ধীরে ধীরে মুখে সইয়ে নেয়ায় ভালো।

ঘুমের আগে

আমাদের মধ্যে অনেকেই আছেন পানি পান করে ঘুমাতে যান। এটিও ঠিক অভ্যাস নয়। এতে কিডনির উপর চাপ পড়ে। তাছাড়া প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যেতে পারে। তাতে হৃদ্‌যন্ত্রের ক্ষতি হয়।

শরীরচর্চার পরে

এই সময়ে প্রচুর ঘাম হয়। ফলে শরীরে পানির চাহিদা দেখা দেয়। তখন ঢকঢক করে পানি খেলে কিডনির উপর চাপ পড়ে। কিছুটা সময় বিশ্রাম নিয়ে তার পরেই পানি পান করা উচিত।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়