,

‍‘সাবমেরিন চুক্তি নিয়ে মিথ্যাচার করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাবমেরিন চুক্তি নিয়ে এখনও টানাপোড়েন চলছে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ অভিযোগ করে বলেছেন, বিষয়টি নিয়ে মিথ্যাচার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ইতালির রোমে জি-২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি। খবর বিবিসির।

সাবমেরিন কিনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনার কথা প্রকাশ না করে স্কট মরিসন মিথ্যা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইমানুয়েল ম্যাক্রোঁ অভিযোগ করে বলেন, ‘মনে হয় না, আমি জানতাম।’

যদিও ফ্রান্সের প্রেসিডেন্টের এমন অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে সম্প্রতি নতুন একটি ত্রিদেশীয় জোট গড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত চীনের প্রভাব মোকাবিলা করতেই যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যকে নিয়ে এ জোট। নতুন এই জোটের নাম এইউকেইউএস। মূলত ওই জোটের কারণেই ক্ষিপ্ত ফ্রান্স। কেননা, এই চুক্তির অধীনে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিনের প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন বিষয়ে একটি চুক্তি করেছিল ফ্রান্স। তাদের কয়েক হাজার কোটি ডলারের চুক্তি থাকার পরেও অস্ট্রেলিয়ার সঙ্গে অন্য দেশের এই চুক্তি ফ্রান্স মেনে নিতে পারছে না। তাছাড়া দুই দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার নতুন চুক্তি হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্রান্সকে বিষয়টি জানানো হয় বলে অভিযোগ করে আসছে দেশটি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য