,

চাঁদপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ার সাচার বাজারে অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকালে সাচার দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের মালামাল ও পুজিঁ হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। অল্পের জন্য পাশ্ববর্তী বেশক’টি ধানের আড়ত ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে।

ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি খুবই দু:খজনক। আমি প্রত্যেক ক্ষতিগ্রস্তদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করব।

এসময় সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া, সেক্রেটারি সেলিম কবির ও বণিক সমিতির সভাপতি জাকির তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
কচুয়া ফায়ার সার্ভিস সাব স্টেশন অফিসার মো. ইউসুফ আলী বলেন, খবর পেয়ে একটি ইউনিটসহ এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণ করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর