,

সুপারস্টার পুনীত রাজকুমার আর নেই

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার আর নেই। আজ শুক্রবার সকালে জিমে কসরত করছিলেন তিনি। এরপর আচমকাই বুকে যন্ত্রণা শুরু হয়, এবং মূহূর্তের মধ্যেই জ্ঞান হারান তিনি। অচেতন অবস্থাতেই তাকে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত তার চিকিৎসা শুরু হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

তার মৃত্যুতে এবার ভক্ত অনুরাগীসহ ভারতীয় শোবিজ অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। প্রিয় তারকার অসুস্থতার খবর জানতে পেরেই হাসপাতালের সামনে ভিড় করেছিলেন হাজারও অনুরাগীরা। হাসপাতালে পুনীতকে দেখতে গেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ও রাজস্বমন্ত্রী আর অশোক।

উল্লেখ্য, কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার। ৪৬ বছর বয়সী এই অভিনেতাকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে ধনী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। শিশুঅভিনেতা ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
ভালোবেসে পুনীতকে ‘আপ্পু’ বলে সম্বোধন করেন অনুরাগীরা। ২৯টির বেশি কন্নড় ছবিতে অভিনয় করেছে তিনি। ১৯৮৫ সালে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র সম্মানে ভূষিত হয়েছিলেন পুনীত। পরে ২০০২ সালে ‘আপ্পু’ ছবির সঙ্গে লিড হিরো হিসাবে আত্মপ্রকাশ করে বাজিমাত করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য