,

অতিসুস্বাদু আলুর দোপেঁয়াজা

news-image

নিউজ ডেস্ক : প্রতিদিনের রান্নায় আলু একটি অপরিহার্য সবজি। আলু ভাজা থেকে শুরু করে আলুর ঝোল কিংবা আলু পোস্ত সবেতেই আলুর ভূমিকা অপরিহার্য। মাছ,মাংস,ডিম এই তিনটের কোন পদই যখন হয়না তখনই এই আলুই আমাদের বাঁচিয়ে রাখে। আলু ছাড়া মানুষের খাবারের জীবনযাত্রা একেবারেই অচল। তবে, আলু দিয়ে তৈরি এমন কিছু কিছু রেসিপি আছে যা খেলে আপনি রীতিমতো হাত চাটবেন।

উপকরণ: আলু, নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, গোটা জিরে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোটা জিরে, গরম মসলা গুঁড়ো, সরষের তেল।

প্রণালী: প্রথমেই আলু গুলোকে বড় বড় টুকরো করতে হবে। এবার কড়াইয়ে ২ টেবিল চামচ তেল দিয়ে ভেজে গরম হয়ে এলে আলু গুলো দিয়ে সামান্য ১/২ চা চামচ নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার একটি বাটিতে ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ ধনে গুঁড়ো ১ চা চামচ হলুদ গুঁড়ো ১/২ চা চামচ চিনি, ১ চা চামচ জিরে গুঁড়ো, স্বাদমতো নুন ও জল দিয়ে মসলার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর আলু ভাজার তেলের মধ্যেই আরো ২ টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে ১ তেজপাতা ১/২ চা চামচ গোটা জিরে, ১ টা ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।

পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে ১ চা চামচ আদা রসুন ও আদা লংকা বাদ দিতে হবে। এরপর একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিতে হবে এবং এরপর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মসলার পেস্ট দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ১ কাপ গরম জল দিয়ে ভালো করে মিনিট দশেক রান্না করে নিয়ে ১ টা পেঁয়াজের পাপড়ি অর্থাৎ খোলা গুলো ও দুটো কাঁচালঙ্কা কুচি ও ১ টেবিল চামচ গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষন রান্না করে নিলেই তৈরি ‘আলুর দো পেঁয়াজা’।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ