,

টি-টোয়েন্টিতে ছয় থেকে আটে নামলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপটা শুরু হয়েছিল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ছয় নম্বর দল হিসেবে। তবে ইতিমধ্যে আট নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

সর্বশেষ ২৬ অক্টোবর হালনাগাদ হয়েছে আইসিসির র‌্যাংকিং। তাতে ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে দেখা যাচ্ছে টাইগারদের।

অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভে হারের পরই দুই ধাপ পিছিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বুধবার তারা হেরেছে ইংল্যান্ডের কাছেও।

আন্দাজ করাই যাচ্ছে, নতুন করে র‌্যাংকিং প্রকাশ হলে তাতে আরও অবনতি দেখা যাবে বাংলাদেশের। বিশ্বকাপের সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে না পারলে চলে যাবে দশেরও নিচে।

বর্তমানে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশেরই সমান ২৩৬ রেটিং পয়েন্ট থাকলেও টাইগারদের এক ধাপ ওপরে সাত নম্বরে আছে আফগানিস্তান।

২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড। দুইয়ে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয়ে অস্ট্রেলিয়া।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?