,

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিন আগেও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিলো ৮০ টাকাও বেশি। কিন্তু তা এখন কমতে শুরু করেছে। এখন পেঁয়াজ পাওয়া যাচ্ছে মানভেদে ৫৫ থেকে ৬০ টাকায়।

বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে প্রচুর পেঁয়াজ আসায় বাজারে দাম কমেছে।

সরবরাহ স্বাভাবিক থাকলে আগামীতে আর পেঁয়াজের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে। এতে দেশি পেঁয়াজের দামও কমে ৬০ টাকায় মিলছে।

রাজধানীর পাইকারি বাজার শ্যামবাজারেও প্রতি কেজি পেঁয়াজের দাম প্রায় ১০ টাকা করে কমেছে। এভাবে চলতে থাকলে আবার আগের দামে ফিরবে পেঁয়াজ বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে প্রতিযোগিতা অনেক। ক্রেতা যেখানে কম দাম পাবে সেখান থেকে কিনবে। টিসিবিও কম দামে পেঁয়াজ দিচ্ছে। এখন দাম কমছে, তাই চাহিদা নেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য