,

পীরগঞ্জে হামলার ঘটনায় ২ মামলা, আসামি ৫০০

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পীরগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষ চন্দ্র সমকালে জানান, এই দুই মামলায় ৫০০ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলার বাদী পুলিশ।

তিনি জানান, গত রোববার রাতে হামলার সময় লুট করে নেওয়া গরুগুলোর মধ্যে তিনটি গরু উদ্ধার করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানিয়েছিলেন, হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করবে।

হামলার অভিযোগে পুলিশ ইতোমধ্যে ৪৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘রংপুরের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ফেসবুকের লিঙ্কগুলো বের করার চেষ্টা করছি। আমাদের আরও একটু সময় দিতে হবে। আমাদের র‌্যাব, পুলিশসহ সমস্ত ইউনিট কাজ করছে। খুব শীঘ্র আমরা এ বিষয়ে জেনে ফেলব।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য