,

চালু হবে মোহনগঞ্জ-সুনামগঞ্জ এলিভেটেড রেল : রেলমন্ত্রী

news-image

মোহনগঞ্জ প্রতিনিধি : মোহনগঞ্জ-সুনামগঞ্জ এলিভেটেড রেল চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। হাওরের পরিবেশের কোনো ক্ষতি না করে এই এলিভেটেড রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি। আজ শুক্রবার দুপুরে মোহনগঞ্জ রেল স্টেশন প্লাটফরমে আয়োজিত এক সমাবেশে এ কথা জানান রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমাদের ইঞ্জিন আছে, বিদেশ থেকে কোচ আসলেই মোহনগঞ্জ-চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন চালু করা হবে।এতে করে সিলেট-সুনামগঞ্জের মানুষ মোহনগঞ্জ হয়ে দ্রুত ঢাকা পৌঁছাতে পারে। এ ছাড়া মোহনগঞ্জ-সুনামগঞ্জ রেলপথে ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হবে বলেও জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।’

পরে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন মোহনগঞ্জে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বিমান বাংলাদেশ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য