বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৪

news-image

জেলা প্রতিনিধি : মাগুরা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই পরিবারে আপন দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ হাসানের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার বিকেলে নজরুল সমর্থকরা প্রতিপক্ষ সৈয়দ হাসানের সমর্থকদের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় হামলাকারীরা রহমান মোল্যা (৫৪), সবুর মোল্যা (৫২), কবির মোল্যাকে (৫০) কুপিয়ে হত্যা করেন। পরে সৈয়দ হাসানের সমর্থকরা নজরুল গ্রুপের ইমরান হোসেনকে (২৫) কুপিয়ে হত্যা করেন বলে স্বজনদের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, বুধবার (১৩ অক্টোবর) জগদল ডাকুর ভিটায় মনু নামের একজনকে গুরুতর জখম করা হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার সংঘর্ষ বাধে। গ্রামে এখন লুটপাট চলছে।

চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল