,

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

news-image

টাঙ্গাইল প্রতিবেদন : সিরাজগঞ্জ থেকে গাড়ি টানতে না পারায় ও ফেরিঘাট বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সল্লা পর্যন্ত আট কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, সিরাজগঞ্জের নলকা ব্রিজের এক লেনে কাজ চলমান রয়েছে। তাই ব্রিজ দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি টানতে পারছে না।

এ ছাড়া পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় পশ্চিমাঞ্চলের সব গাড়ি সেতু রোডে প্রবেশ করেছে। এতে বুধবার থেকে সিরাজগঞ্জে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট বৃহস্পতিবার ভোর থেকে টাঙ্গাইল অংশে এসে পৌঁছায়। গাড়ি টানতে না পারায় রাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি (তদন্ত) মো. সাহেদুল ইসলাম বলেন, ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় উত্তরবঙ্গগামী লেনে টোল আদায় বন্ধ ছিল। এতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়। তবে সকাল ৯টার পর টোল আদায় শুরু হলে ধীরগতিতে পরিবহণ চলাচল করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য