,

মমেকে আরও ৮ জনের মৃত্যু

news-image

ময়মনসিংহপ্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার মোক্তারউদ্দীন (৬০), ফুলবাড়িয়ার আমেনা (২০), তারাকান্দার আব্দুল হাকিম (৫০), জামালপুর বকশিগঞ্জের সাজেদা (৪০), নেত্রকোনা কেন্দুয়ার রহিমা আক্তার (৫০), গাজীপুর সদরের আব্দুল হাসেম (৪০), শ্রীপুরের প্রদীপ (৭০)। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের তারাকান্দার তাহমিনা (২৬)।

তিনি আরও জানান, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২২৬টি নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা শনাক্ত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর