বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে বুঝবেন রান্নার মসলায় ভেজাল

news-image

অনলাইন ডেস্ক : রান্নায় যেসব গুঁড়া মসলা ব্যবহার করছেন, সেগুলো ভেজাল নয় তো? মসলাপাতি বাজার থেকে কিনে আনার পর পরখ করে দেখা জরুরি।

বেশি ভেজাল মেশানো হয় এমন তিনটি মসলা পরখ করে নিন।

এই মসলাগুলো ভেজাল না খাঁটি তা বোঝার কয়েকটি সহজ কৌশল জেনে নিন।

গোল মরিচ: গোল মরিচে অনেক সময় পেঁপের বীজ মেশানো হয়। এই গোলমরিচ খেলে কোনো উপকারই পাবেন না। মসলাটি খাঁটি কি না বুঝতে এক গ্লাস পানিতে সামান্য গোল মরিচ দিন। গোল মরিচ খাঁটি হলে তা পানির নিচেই ডুবে থাকবে। পেঁপের বীজ মেশানো থাকলে, তা উপরে ভেসে উঠবে।

সরিষা: ভেজালের হাত থেকে রেহাই পায় না সরিষাও। সরিষার সঙ্গে অনেক সময়েই মিশিয়ে দেওয়া হয় আর্জেমন বীজ। সরিষাতে এই ভেজাল মেশানো আছে কি না, বুঝতে একটি কাচের প্লেটে সামান্য সরিষা নিন। হাত দিয়ে ভালো করে বেছে দেখুন। সরিষার পিঠ সাধারণত বেশি মসৃণ হয় আর্জেমন বীজের থেকে।

আর্জেমন বীজ একটু মোটা দানার আর খসখসে হয়। সরিষার বীজ আসল হলে, তা গুঁড়া করলে এর ভেতরে হলুদ অংশ দেখা যাবে। কিন্তু আর্জেমন বীজ হলে, তা গুঁড়া করলে ভেতরে সাদা অংশ দেখা যাবে। এই তফাত একটু খেয়াল করতে হবে।

জিরা-ধনে গুঁড়া: এই মসলায় ভেজাল দিতে মেশানো হয় কাঠের গুঁড়া। তাই গুঁড়া মসলায় ভেজাল আছে কি না বুঝতে এক গ্লাস পানিতে ১ চা চামচ ধনে বা জিরা গুঁড়া দিতে হবে। মসলা খাঁটি হলে পানি পরিষ্কার থাকবে। না হলে পানির উপর কাঠের গুঁড়া ভেসে উঠবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা