,

ফের চালু হচ্ছে চক্রাকার এসি বাস সার্ভিস

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি ও উত্তরায় ফের চালু করা হবে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চক্রাকার বাসসেবা। আগামী ১ অক্টোবর থেকে এই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম সোমবার বিকেলে রাজউক অ্যাভিনিউতে বিআরটিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যাত্রীদের নিরাপদ এবং আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে ওই দুটি এলাকায় এসি বাসসেবা চালু করা হবে।

‘২০১৯ সালের ২৪ মার্চ ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে এই সেবা চালু ছিলো। পরে উত্তরায়ও চালু করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেবা বন্ধ করে দেয়া হয়। এখন শিক্ষাপ্রতিষ্ঠান আবারও চালু হয়েছে। ১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ও খুলে দেয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরাই এই পরিবহণ বেশি ব্যবহার করে। সুতরাং সেই ধারাবাহিকতায় এই সেবাও চালু করা হবে।’

বিআরটিসি চেয়ারম্যান বলেন, ধানমন্ডি এবং উত্তরায় বাসসেবা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। এতোদিন চক্রাকার বাস বন্ধ ছিল। এখন ক্রমান্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। আমরা আমাদের চাহিদার ভিত্তিতে এ সেবা চালু করবো।

তিনি আরও বলেন, বিআরটিসি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং যাত্রীসেবার মানোন্নয়ন আমাদের লক্ষ্য। আমাদের লাভ করতে হবে, যাত্রীসেবার মানও বাড়াতে হবে। সর্বোচ্চ সেবা দেয়ার জন্য আমরা বদ্ধপরিকর।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি