,

শিশু অপহরণ মামলায় যুবকের ২৫ বছরের কারাদণ্ড

news-image

জয়পুরহাট প্রতিনিধি :জয়পুরহাটে দশ বছরের এক কন্যা শিশুকে অপহরণের মামলায় মফিজুল ইসলাম (৩৩) নামে এক যুবককে ২৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালাত। এছাড়া এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোমবার বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের জেলা ও দায়রা জজ রোস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২২ জানুয়ারি জয়পুরহাট সদরের বাবুপাড়া গ্রামের মনোয়ার হোসেনের দশ বছরের কন্যাশিশু মনিয়াতুন জান্নাত তন্নী শহরের কালেক্টরেট স্কুলে আসছিল।

পথে স্কুলের সামনের সড়ক থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় মফিজুল। অপহরণকারী শিশুটিকে আউশগাড়া এলাকায় নিয়ে গেলে শিশুটি তখন চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা মফিজুলকে আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরে এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য