,

নুসরাতের ছেলে বাবার পরিচয় ছাড়াই বড় হবে

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার সাংসদ নায়িকা নুসরাত জাহান মা হয়েছেন। গত ২৬ আগস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন ঈশান। নুসরাতের মাতৃত্বকালীন পুরো সময় পাশে ছিলেন তার বিশেষ বন্ধু যশ।

তবে তার সন্তানের বাবার নাম এখনো প্রকাশ করেননি। সে নিয়ে আলোচনার শেষ নেই। নুসরাত সিঙ্গেল মাদার হিসেবেই ছেলের দায়িত্ব পালন করে যেতে চান।

নায়িকা জানিয়েছেন, ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নিয়ম মেনে যে কোনো ‘সিঙ্গেল মাদার’ তার নিজের পরিচয়ে সন্তানের জন্মসনদ বের করতে পারেন। পৌরসভার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন নুসরাতকে।

ছেলের জন্মসনদে শুধু মায়ের নাম রাখতে হলে কী করতে হবে তা জানতে কলকাতা পৌরসভায় হাজির হয়েছিলেন নুসরাত। সঙ্গে ছিলেন তার ‘বিশেষ বন্ধু’ অভিনেতা যশ দাশগুপ্ত। পৌরসভায় গিয়ে ছেলে ঈশানের জন্মসনদে অভিভাবক হিসেবে শুধু মায়ের নাম রাখার কথা জানান নুসরাত।

তখন পৌরসভার কর্মকর্তারা জানান, নুসরাত চাইলে সিঙ্গেল মাদার পরিচয়ে সন্তানের অভিভাকত্ব নিতে পারেন। সে অনুযায়ীই ব্যবস্থা হচ্ছে বলে জানা গেছে।

সেই কাজ শেষে নুসরাত ও যশ দুজনই করোনা প্রতিরোধের টিকার প্রথম ডোজ নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা