,

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়

news-image

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির হ্যাটট্রিকের রাতে বলিভিয়াকে হেসেখেলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩-০ গোলে জিতেছে আলবিসেলেস্তিরা। জাদুকরী ফুটবলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পেলেকে ছাড়িয়ে যাওয়ার দিনে দারুণ জয় এনে দিলেন মেসি।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে স্তাদিও মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন মেসি। অসামান্য এক কীর্তি গড়ে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। পেলে ৯২টি ম্যাচ খেলে ৭৭টি গোল করেছিলেন। আর মেসি ১৫৩ টি ম্যাচে টপকালেন তাকে। ৭৯ টি গোল করে ফেললেন মেসি।

ম্যাচে ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন মেসি। প্রায় ২০ গজ দূর থেকে শট করে গোল করেন। ৬৪ মিনিটে সতীর্থ লাওতারা মার্টিনেজের সঙ্গে অয়ান-টু খেলে দ্বিতীয় গোল করান তিনি। এই গোলের পরই পেলেকে টপকে গিয়েছিলেন তিনি। ৮৮ মিনিটে ফের গোল মেসির। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে গোল করেন। তিনি যে দারুণ ছন্দে রয়েছেন তা আরও একবার বুঝিয়ে দিলেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের