সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপৎসীমার ওপরে যমুনার পানি, ফসলি জমির ক্ষয়-ক্ষতি

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরে গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টির কারণে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তবে বৃষ্টি কমলে পানিও কমতে শুরু করবে বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, পানি বাড়ার ফলে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জের অন্তত ২৫-২৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন ২৫-৩০ হাজার মানুষ। কিছু কিছু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর-বাড়ি ফেলে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, কাঁচা-পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও নদী ভাঙনের ফলে বেশ কিছু বসত-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সরিষাবাড়ী উপজেলায় ১৬৫০ হেক্টর রোপা আমন, ৫০ হেক্টর রোপা বীজতলা, ৪০ হেক্টর শাক-সবজির জমি পানিতে তলিয়ে গেছে। পানি সরে গেলে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। তবে তলিয়ে যাওয়া জমির শাক-সবজি সবই নষ্ট হয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা