,

বিশ্বে প্রথমবারের মতো হরিণের করোনা শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যে একটি হরিণের করোনা শনাক্ত হয়েছে যা বিশ্বে এই প্রথম। শুক্রবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্র সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। অবশ্য এর আগেও বিশ্বের অনেক দেশে বিভিন্ন প্রাণির করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিন চলমান গবেষণার অংশ হিসেবে আক্রান্ত হরিণটির নমুনা সংগ্রহ করেছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, ওহাইয়ো রাজ্যের বুনো সাদা লেজযুক্ত হরিণের করোনা পজিটিভ হয়েছে। তবে হরিণটির করোনার কোনো উপসর্গ নেই।

বিভাগটির মুখপাত্র রয়টার্সের কাছে পাঠানো এক ই-মেইলে জানায়, হরিণটি কীভাবে করোনায় আক্রান্ত হলো সে বিষয়টি আমরা এখনো জানি না, তবে এটি সম্ভাবত কোনো মানুষ, বুনো হরিণ বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে সংক্রমিত হয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্র্রের কৃষি বিভাগটি কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, তুষার চিতা, ভোঁদড়, গরিলা এবং বেজি জাতীয় প্রাণির করোনা সংক্রমণের তথ্য জানিয়েছে।

বিভাগটির তথ্য অনুযায়ী এর আগে বিশ্বে যেসব প্রাণির করোনা শনাক্ত হয়েছে তারা সবাই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য