,

আমরা ব্যক্তি ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করব : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা নতুন করে সৃষ্টি করব গণতন্ত্র। অবরুদ্ধ গণতন্ত্রকে করব অর্গল মুক্ত। আমরা ব্যক্তিস্বাধীনতা ও নাগরিক স্বাধীনতাকে নিশ্চিত করব। সৃষ্টি সুখের উল্লাসে অরাজকতা অমানিশা দূরীভূত করে সূর্যের আলো নিয়ে এসে বাংলাদেশকে ভরে তুলব’।

শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন, ‘দেশের বরেণ্য মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আজকে চারদিকে কোনো ন্যায়-অন্যায় নেই। কোনো সত্য নেই। এ দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। প্রতিনিয়ত তাকে নানাভাবে কটূক্তি করা হচ্ছে। বলা হচ্ছে, তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন কিনা তার কোনো প্রমাণ নেই। কে বলছেন ? স্বয়ং প্রধানমন্ত্রী। এটা কি তিনি বলতে পারেন? দেশের বরেণ্য একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক তাকে নিয়ে প্রতিনিয়ত এই ধরনের কথা বলা হচ্ছে। এটা অসার বাচালতা।’

রিজভী বলেন, ‘আজকে যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, বাংলাদেশে অবস্থান করেছেন, ঢাকায় অবস্থান করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে, অথচ তারাই আজ বরেণ্য মুক্তিযোদ্ধা সম্পর্কে এ ধরনের কথা বলছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ সময় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য