,

ইউরোপ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ইউরোপের তিন দেশ সফরের উদ্দেশ্যে শনিবার (২৮ আগস্ট) ঢাকা ত্যাগ করবেন। ররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

|জানা যায়, সুইজারল্যান্ডের জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠক হবে আগামী ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর। পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠকে যোগ দেবেন। আগামী বছরের জানুয়ারি মাসে দোহায় এলডিসির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সামনে রেখে জেনেভায় এই রিভিউ বৈঠকটি হবে।

নেদারল্যান্ডসের হেগে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন ফোরামের বৈঠক আগামী ৬ সেপ্টেম্বর হবে। এ বৈঠকেও যোগ দেবেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জেনেভা ও হেগে যাওয়া-আসার সময় লন্ডনে যাত্রা বিরতি করবেন। লন্ডনে অবস্থানকালে তিনি ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডমিনিক রাবের সঙ্গে বৈঠক করবেন। আগামী ৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড