,

প্রেমিক যশের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন নুসরাত

news-image

অনলাইন ডেস্ক : টলিউডের আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান সব জল্পনার শেষে গতকাল বৃহস্পতিবার ছেলের মা হয়েছেন। এ সময় সার্বক্ষণিক তার পাশে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত। নুসরাতের সদ্যজাত সন্তানের ছবি এখনো প্রকাশ্যে না আনলেও কি নাম রেখেছেন তা জানানো হয়েছে।

জানা গেছে, যশের (Yash) নামের ‘Y’ অক্ষর দিয়ে নুসরাতের সদ্যজাত সন্তানের নাম রাখা হয়েছে। নুসরাতের ছেলে সন্তানের নাম ‘ঈশান’, ইংরেজিতে (Yishaan)। তবে এখনও এ সন্তানের বাবাকে সে বিষয়ে কোনো কথা বলছেন না নুসরাত। শোনা যাচ্ছে, নিজের পরিচয়েই ছেলেকে রাখতে চান নুসরাত।

পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমের মাধ্যমে ছেলের জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আপনাদের সবার আশীর্বাদ ও শুভেচ্ছায় আমার সন্তান ভালোভাবে জন্ম নিয়েছে। আশীর্বাদ করবেন সেযেন ভালো মানুষ হয়। ’
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবর, সন্তান জন্ম নেওয়ার সময় হাসপাতালে নুসরাতের পাশে যশ ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। এমনকী, নুসরাতের বাবা-মাকেও দেখা যায়নি। এ থেকে নেটিজনদের ধারণা, সন্তানের বাবার নাম নুসরাত প্রকাশ না করলেও অনেকটাই স্পষ্ট সদ্যজাতের পিতা কে?

এদিকে, সদ্য মা হওয়া নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, নুসরাতকে অনেক অভিনন্দন। বসিরহাটের তৃণমূল সাংসদ এবং তার সদ্যোজাত সন্তানের সুস্থ সুন্দর জীবন কামনা করেছেন মমতা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য