বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নান রুটি তৈরির ঘরোয়া উপায়

news-image

নিউজ ডেস্ক : নান রুটি খুব জনপ্রিয় একটি খাবার। গরম গরম মুচমুচে নান রুটি খেতে কে না পছন্দ করেন। চিকেন গ্রিল, কাবাবসহ মাংসের যেকোনো পদের সাঙ্গে নান রুটির মজাই অন্যরকম। তবে আপনি চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন এই মজার নান রুটি। যদিও নান রুটি বিশেষ চুলায় তৈরি হয়, তবে গ্যাসের চুলাতেও এটি তৈরি সম্ভব। যা খুব সহজে আর কম সময়েই তৈরি করে নিতে পারেন।

চলুন জেনে নেই গ্যাসের চুলায় নান রুটি তৈরির রেসিপি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ:

১. ময়দা দুই কাপ

২. সামান্য বেকিং পাউডার

৩. ইস্ট এক চা চামচ

৪. চিনি দুই চা চামচ

৫. তেল পরিমাণমতো

৬. গরম পানি পরিমাণমতো

৭. লবণ স্বাদমতো
প্রস্তুত পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে ময়দা নিন। এর মধ্যে বেকিং পাউডার, ইস্ট, চিনি, লবণ, গরম পানি ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে খামির তৈরি করুন। খেয়াল রাখবেন খামির যেন বেশি পাতলা না হয়। এবার খামির চপিং বোর্ডে বেলে নিন নান রুটি আকারে। এরপর প্যান গরম করে রুটি ভেজে নিন। যেহেতু নান রুটি একটু মোটা করেই তৈরি করা হয়, তাই সময় নিয়ে হালকা আঁচে রুটি ভাজতে হবে। তবে খেয়াল রাখতে হবে রুটি যেন পুড়ে না যায়। ভাজা হলে নামিয়ে সরাসরি আগুনে এপাশ-ওপাশ হালকা আঁচে সেঁকে নিন রুটি। এরপর কেটে এর উপর বাটার ও ব্রেড ক্রাম্বস ছড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের এই নান রুটি। এর সঙ্গে পরিবেশন করতে পারেন মাংসের বিভিন্ন পদ।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল