মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনে বিক্রি নেই, গাছেই নষ্ট হচ্ছে পেয়ারা

news-image

জয়পুরহাট প্রতিনিধি : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বাগানে পেয়ারা কিনতে পাইকার না আসায় বিক্রয় কমে গেছে জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারাচাষীদের। চাষীরা বলছেন, আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় এ বছর বাগানে পেয়ারার ফলন ভালো হয়েছে। কিন্ত করোনায় বাজারে এর প্রভাব পড়ায় পেয়ারার দাম ও বিক্রয় একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। সময়মতো পাইকার না আসায় এখন গাছের পেয়ারা পেকে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছে তারা।

পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বেড়াখাই এলাকার দুই বন্ধু মারুফ ও র্জাজিস। পড়ালেখার শেষ করে কয়েক বছর চাকরির পেছনে ছুটেও তা মেলেনি। পরে চাকরি না পেয়ে প্রায় ১৫ বিঘা অন্যের জমি লিজ নিয়ে পেয়ারার বাগান করেন। রোপণ করেন ২২শ’র মতো থাই-জাতের পেয়ারা গাছের চারা।

বাগানের জমি ভাড়া, আগাছা পরিস্কার শ্রমিক, সার ও কীটনাশকসহ অন্যান্য খরচ বাদে গত কয়েক বছর ভালো লাভ করেন। বর্তমানে করোনার প্রভাবে পাইকারা কম আসায় লাভের পরিবর্তে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

পেয়ারা চাষী মারুফ বলেন, প্রথমে বাগানটি করতে ২০ লক্ষ টাকা খরচ হলেও গত ২ বছরে প্রায় ১০ লক্ষ টাকার পেয়ারা বিক্রি করেছি। এ বছর ফলন ভালো হওয়ায় প্রায় ১৫ লক্ষ টাকা বিক্রির সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত ২ লক্ষ টাকাও বিক্রি করতে পারিনি।

 

তিনি বলেন, করোনার কারণে বিভিন্ন জেলার পাইকার না আসায় বাগানের পেয়ারা বিক্রি হচ্ছে না। এ কারণে গাছের পেয়ারা গাছেই পেকে নষ্ট হয়ে মাটিতে পরে যাচ্ছে। স্থানীয় কয়েক জনের কাছে প্রতি কেজি পেয়ারা পাইকারি মূল্য ১৫-২০ টাকা দরে বিক্রি করলেও বাজারে এর খুচরা মূল্য ৩০-৪০ টাকা।

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার লুৎফর রহমান জানান, উপজেলায় প্রায় ছোট-বড় শতাধিক পেয়ারার বাগান আছে। উপজেলা কৃষি অফিস নিয়মিত এসব বাগান মালিকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা