,

ইলিশ নিয়ে ক্রেতাদের জন্য সুখবর

news-image

পার্থ শঙ্কর সাহাঢাকা
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নিজাম শেখের মাছ ধরার ছয়টি ট্রলার বাঁধা আছে। তাঁর মতো অনেক মাছ ব্যবসায়ীর ট্রলারও সেখানে আছে। না, এখন মাছ ধরতে কোনো বিধিনিষেধ নেই। গত ২৩ জুলাই থেকে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে গেছে। তারপরও ট্রলারগুলো সাগরে মাছ ধরতে পারছে না। কারণ বৈরী আবহাওয়া। ২৩ জুলাইয়ের পর থেকেই আকাশ মেঘলা, সমুদ্র অপেক্ষাকৃত উত্তাল। মাছ ধরার ট্রলার যাওয়ার মতো পরিবেশ নেই।

নিজাম শেখ প্রথম আলোকে মুঠোফোনে বলছিলেন, ‘আমার একটা ট্রলারও পাঠাই নাই। যারা গ্যাছে, তারাও খুব বেশি ইলিশ পায় নাই। আবহাওয়া খারাপ, তাই এই অবস্থা। কিন্তু এইবার ইলিশ ভালো হইবে, আশা করতেছি।’

এমন আশা জেলেদের যেমন, তেমনি ইলিশ গবেষক ও মৎস্যসম্পদ–সংশ্লিষ্ট ব্যক্তিদের। তাঁরা বলছেন, এবার নিষেধাজ্ঞা খুব ভালোমতো পালন করা হয়েছে। গবেষকেরা দেখেছেন, নদীর যেসব স্থানে ইলিশের বিচরণ ও প্রজননক্ষেত্র, সেখানে পানির গুণগত মান আগের চেয়ে ভালো। এসব স্থানে এসে ইলিশ স্বস্তি পাবে। পানির মান ভালো হওয়ার জন্য এখানে মিলবে ইলিশের জন্য পর্যাপ্ত খাবার। তাতে ইলিশের স্বাদ বাড়বে, বাড়তে পারে সংখ্যাও।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য